ZENITH UNITED ELITE
OFFICIAL COMMUNITY
● OFFICIAL RULES
● ZUE OFFICIAL REGULATIONS

PLAY.
COMPETE.
RESPECT.

Zenith United Elite-এর অফিসিয়াল Rules & Regulations। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ম্যাচ শুরু করার পূর্বে সম্পূর্ণ নিয়মাবলি জেনে নেয়া বাধ্যতামূলক। নিয়মাবলি সম্পর্কে অজ্ঞতা কোনো অজুহাত হিসেবে গ্রহণযোগ্য হবে না।

ZUE OFFICIAL
STANDARD MATCH
8 MIN MATCH TIME
2026 REGULATIONS
এই সার্চের সাথে কোনো Rule পাওয়া যায়নি।
MATCH TYPE STANDARD
MATCH TIME 8 MINUTES
INJURIES ON
EXTRA TIME & PK OFF
NO. OF SUB INTERVALS 3
NO. OF SUBSTITUTES 5
CONDITION : HOME NORMAL
CONDITION : AWAY NORMAL
সুপার ম্যাচ (প্রয়োজনে): EXTRA TIME & PK – ON
  • যে ভিপিএন নিবে তার স্পষ্ট সিদ্ধান্তে ম্যাচ রুম ক্রিয়েট হবে।
  • ম্যাচ চলাকালীন/ম্যাচ শেষে রুম সেটিংস সংক্রান্ত অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে যদি কোনো প্লেয়ার নিজের ফর্ম ভালো দিয়ে অপ্পনেন্টের ফর্ম খারাপ দেয় তবে প্রমাণ সাপেক্ষে অটো লস পাবে।
  • ল্যাগ/স্লো হলে স্ক্রিন রেকর্ডার চালু করে স্পষ্ট প্রমাণ রেখে অতঃপর গেম পজ করে ম্যাচ ডিসকানেক্ট করতে হবে।
  • তবে ল্যাগ/স্লো প্রমাণ ব্যতীত অন্য ‘যেকোনো ইস্যুতে’ ডিসকানেকটেড করায় অপ্পনেন্ট রেফারি/অফিশিয়াল/ম্যাচডে এডমিন ইয়োলো কার্ড দিতে পারবে।
  • ম্যাচ ডিসকানেকটেড হলে যাকে লস্ট দেখাবে তার ওখান থেকে ভিডিও অন করতে হবে। প্রথমে ইউজার আইডি, তারপর স্মার্ট এসিস্ট অফ, তারপর ডিভাইস শো করে ভিডিও দিতে হবে।
  • ম্যাচের বাকি মিনিটের জন্য মোট ৯৩মিনিট থেকে সম্পন্ন মিনিট বিয়োগ করে বাকি সময়টুকু রিম্যাচের প্রথম থেকে খেলতে হবে। অবশ্যই ম্যাচটাইম নির্ধারণ করে নিতে হবে এবং প্রয়োজনে গেইমের স্কোয়াড/ম্যানেজার/ফরমেশন পরিবর্তন করা যাবে।
  • একাধিকবার ডিসকানেক্ট অভিযোগে একাধিকবার কার্ড দেয়া যাবে। তবে রিম্যাচ শুরুর পূর্বে কার্ড প্রদান করতে হবে।
  • ডিসকানেকটেড ম্যাচে রুম ক্রিয়েট করার ক্ষেত্রে কার পায়ে বল ছিলো বিবেচ্য হবে না। যার Win শো করবে রিম্যাচে তার ইচ্ছায় রুম ক্রিয়েট করতে হবে।
  • স্কোরবোর্ডে যুক্ত অথবা বল গোলবারের মধ্যে স্ক্রিনশট বা স্ক্রিনরেকর্ড দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত সকল গোল কাউন্ট হবে।
  • অনেক সময় একপক্ষ ডিসকানেকটেড হবার পরেও কিছুসময় গেইম চলতে থাকে। সেক্ষেত্রে গোল প্রুভ দিতে পারলে গোল কাউন্ট হবে। কিন্তু রিম্যাচের নির্ধারিত সময়ের ১সেকেন্ড পরবর্তী গোল কাউন্ট হবে না।
  • ১টু১ অবস্থা/শট নেয়ার অবস্থা/ফ্রি স্পেস অবস্থায় অপ্পনেন্ট ডিসকানেকটেড হলে কমিটি থেকে গোল বিষয়ক সিদ্ধান্ত নেয়া হবে।
  • এক্ষেত্রে ‘গোলকিপার সেইভ দিতে পারতো’, ‘বল বাইরে যেতো পারতো’, ‘বারে লাগতো পারতো’ এসব বিষয় বিবেচনা করা হবে না। যে ডিসকানেকটেড/লস হবে তাকে দায়ভার গ্রহণ করতে হবে। তবে আনফিনিশড/এই জাতীয় অন্য কিছু আসলে তার দায়ভার নিতে হবে না।
  • সময় অপচয়ের জন্য ব্যাকপাস খেলা নিষিদ্ধ। স্পষ্ট ভিডিও প্রমাণ দ্বারা অভিযোগ প্রমাণিত হলে যেসময় থেকে ব্যাকপাস খেলা শুরু করছে ও যেসময় শেষ করছে তা ক্যালকুলেশন করে সাথে ৩ গুন বা তার বেশি অতিরিক্ত সময় শাস্তি হিসেবে [পরিস্থিতি অনুযায়ী কমিটি থেকে সময় নির্ধারিত হবে] যুক্ত করে রিম্যাচ হবে এবং অভিযুক্তকে হলুদ কার্ড দেয়া যাবে।
  • যদি কোনো ম্যাচ ডিসকানেক্ট হয়, তাহলে খেলোয়াড়দের ভিডিও রুলস সমাধানসহ সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ডিসকানেকটেড প্লেয়ারকে রিম্যাচ শুরু করতে হবে।
  • তবে যার উইন শো করবে সে চাইলে ঐ প্লেয়ারদ্বয়ের ক্যাটাগরি অনুযায়ী ডেডলাইন সময়ে রিম্যাচ টাইম নির্ধারণ করতে পারবে।
  • রিম্যাচ টাইম নির্ধারণ না করে ১৫ মিনিটের মধ্যে কেউ রিম্যাচ শুরু করতে ব্যর্থ হলে অটো লস প্রাপ্য হবে।
  • ইন-ম্যাচে রেড কার্ড প্রাপ্ত কোনো প্লেয়ারকে ডিসকানেকটেড ম্যাচ উইন শো করলে রিম্যাচে ইন-ম্যাচ রেড কোনো প্রভাব ফেলবে না।
  • উইন ব্যতীত অন্য যেকোনো কিছু শো করলে রিম্যাচে অপ্পনেন্ট ১ গোল বোনাস পাবে।
  • ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় অপ্পনেন্ট ম্যাচ সম্পন্ন করতে না চাইলে/না পারলে রেশিও অনুযায়ী বাকি মিনিটের জন্য অপ্পনেন্টের গোল কাউন্ট হবে। তবে সর্বোচ্চ ১০গোল।
  • যেমন: ৬০ মিনিটে ৪-১ ম্যাচের স্কোর ৬-১, ৩০ মিনিটে ১-০ ম্যাচের স্কোর ৩-০ হিসেব হবে।

প্রত্যেক প্লেয়ারকে অবশ্যই তার ক্যাটাগরি অনুযায়ী রেসপন্স টাইমের মধ্যে ম্যাচ গ্রুপে মেসেজ প্রদান করতে হবে এবং সর্বোচ্চ ডেডলাইনের মধ্যে ম্যাচ শুরু করতে হবে।

টিম রেগুলার ম্যাচডে : প্লেয়ার
  • রেসপন্স টাইম: রাত ১১:৪০ থেকে ১১:৫০
  • এক্টিভিটি টাইম: রাত ১১:৫০ থেকে ১১:৫৫।
  • রেসপন্স টাইম এবং এক্টিভিটি টাইমের সমন্বয়ে ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: রাত ১১:৫৫।
  • সাব/সোয়াপ ডেডলাইন: রেগুলার ১১:৪০ এবং ইমার্জেন্সি ১১:৫০।
স্পেশাল ম্যাচডে : সকল প্লেয়ার
  • রেসপন্স টাইম: ফিক্সারে উল্লেখিত।
  • এক্টিভিটি টাইম: ফিক্সারে উল্লেখিত রেসপন্স টাইম থেকে পরবর্তী ৫ মিনিট।
  • রেসপন্স টাইম ও এক্টিভিটি টাইমের সমন্বয়ে ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: ফিক্সারে উল্লেখ্য রেসপন্স টাইম + ৫ মিনিট।
  • সাব/সোয়াপ ডেডলাইন: রেগুলার ফিক্সারে উল্লেখিত রেসপন্স টাইমের পূর্বে এবং ইমার্জেন্সি ফিক্সারে উল্লেখিত রেসপন্স টাইম শেষ পর্যন্ত।
REGULAR SUB: সর্বোচ্চ ২টি   +   EMERGENCY SUB: সর্বোচ্চ ১টি
REGULAR SWAP: সর্বোচ্চ ২টি   +   EMERGENCY SWAP: সর্বোচ্চ ১টি
  • এক্টিভিটি টাইমের পূর্বে যেকোনো সময় ও যেকোনো প্লেয়ার ক্যাটাগরিতে ইমার্জেন্সি ব্যবহার করা যাবে।
  • সাব/সোয়াপ করার জন্য অবশ্যই Zue Sub Card ও Zue Swap Card বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। ইমার্জেন্সি সাব/সোয়াপ করতে ইমার্জেন্সি কার্ড ব্যবহার করতে হবে।
  • ম্যাচডে গ্রুপে কার্ড প্রেরণ করার পর থেকে উক্ত প্লেয়ারদের এক্টিভিটি বিবেচনা করা হবে এবং প্রেরণের সময়কে সাব ডেডলাইন গণনায় বিবেচ্য হবে।
  • দয়া করে, সাব ও সোয়াপ গুলো রেজাল্ট টেক্সটে আপডেট করে দিবেন [সাব সম্পন্ন হবার ক্ষেত্রে টেক্সট আপডেট বিবেচ্য নয়]।
  • নরমাল সাব/সোয়াপ দেয়ার সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে এবং রেসপন্স টাইম শুরুর পূর্বে UNDO করা যাবে।
  • Undo করতে রেসপন্স টাইম শুরুর পূর্বে ম্যাচ গ্রুপে "ক্যান্সেল/Undo" লিখে দুইপক্ষের প্লেয়ারদের জানিয়ে দিতে হবে।
  • সেক্ষেত্রে পূর্বের ফিক্সার অনুযায়ী ম্যাচ সম্পন্ন করতে হবে। তবে ইমার্জেন্সি সাব/সোয়াপ Undo করা যাবে না।
  • ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ারের পরিবর্তে সাব-ইন/সোয়াপ-ইন প্লেয়ার উক্ত ক্যাটাগরিতে বিবেচ্য হবে এবং ভিপিএন প্লেয়ারের পরিবর্তে সাব-ইন/সোয়াপ-ইন প্লেয়ার ভিপিএন বিবেচ্য হবে।
  • অপ্পনেন্ট রেফারির বিশেষ অনুমতি ব্যতীত লিমিটের অতিরিক্ত সাব করলে শেষ সাব-ইন হওয়া প্লেয়ার/প্লেয়ারদের ম্যাচ অটোলস।
  • লিমিটের অতিরিক্ত সোয়াপ করলে শেষে সোয়াপ হওয়া প্লেয়ার উভয়ের ম্যাচ অটোলস।
  • তবে ম্যাচ সম্পন্ন করার পূর্বে লিমিটের বেশি সোয়াপ করা প্লেয়ার/প্লেয়ারদের সাব আউট করা হলে অটোলস হবে না।
  • সাব আউট প্লেয়ার পুনরায় সাব-ইন হতে পারবে না।
  • ভুলে পুনরায় সাব-ইন করলে পুনরায় সাব করার সুযোগ থাকলে সাব-আউট করা যাবে। কিন্তু ম্যাচ ১মিনিট শুরু করলে/ম্যাচ সম্পন্ন করলে অটো লস।
  • সাব সুযোগ থাকলে সাব-ইন প্লেয়ার সাব-আউট হতে পারবে এবং সোয়াপ সুযোগ থাকলে সোয়াপ প্লেয়ার পুনরায় সোয়াপ দেয়া যাবে।
  • কমিটি কর্তৃক ম্যাচডে ডেডলাইন বৃদ্ধি পেলে একইসাথে সাব/সোয়াপ ডেডলাইন বৃদ্ধি পাবে।
  • অসম্পন্ন ম্যাচের অর্থাৎ ডিসকানেকটেড ম্যাচের রিম্যাচ বাকি থাকা অবস্থায় কোনো প্লেয়ার সাব/সোয়াপ করা যাবে না।
  • তবে উইন/ড্র ম্যাচের ভিডিও ব্যর্থতায় রিম্যাচ অনুষ্ঠিত হলে উক্ত প্লেয়ারকে সাব/সোয়াপ করা যাবে [ড্র ম্যাচের ক্ষেত্রে বোনাস ১ গোল রুলস বহাল থাকবে]।
  • সাব/সোয়াপ কার্ড ব্যবহার ব্যতীত ম্যাচ সম্পন্ন হয়ে গেলে রেজাল্ট কাউন্ট হবে।
  • যদি কারো কার্ড প্রদান নিয়ে অভিযোগ থাকে তবে ম্যাচ শুরুর পূর্বে জানাতে হবে। তবে লিমিট ভঙ্গ বিষয়ে ম্যাচ শেষে অভিযোগ করা যাবে।
  • ইমার্জেন্সি সাব/সোয়াপ ডেডলাইন ও রেসপন্স ডেডলাইন একই সময়ে শেষ। সেক্ষেত্রেও সাব কার্ড আগে প্রদান করে রেসপন্স ডেডলাইনের মধ্যে রেসপন্স করতে হবে।
উভয় প্লেয়ার চাইলে সমোঝোতার মাধ্যমে ম্যাচডে সর্বোচ্চ ডেডলাইনের পূর্বে যেকোনো সময়ে ম্যাচ সম্পন্ন করতে পারবে। নতুবা নিচের নিয়মাবলি এপ্লাই হবে।
  • ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত রেসপন্স টাইমের মধ্যে উভয় প্লেয়ারকে ম্যাচডে গ্রুপে রেসপন্স করতে হবে।
  • রেসপন্স বলতে অপ্পনেন্টকে মেনশন দেয়া অথবা অপ্পনেন্টের মেসেজের প্রতিউত্তর করা অথবা অপ্পনেন্ট ম্যাচডে গ্রুপে অনুপস্থিত থাকলে অপ্পনেন্ট রেফারিকে মেনশন সহকারে জানানো।
  • "@oppo (without mention) / amar oppo ke? / oppo vai achen?" এই ধরনের মেসেজ এক্টিভিটি হিসেবে বিবেচনা করা হবে না।
  • উভয়পক্ষ রেসপন্স করা সাপেক্ষে এক্টিভিটি টাইম বিবেচ্য হবে এবং এক্টিভিটি টাইমে উভয় প্লেয়ার ম্যাচ খেলার জন্য বাধ্য থাকিবে।
  • রেসপন্স টাইমে উভয়পক্ষ অনুপস্থিত থাকলে অটো ড্র এবং একপক্ষ অনুপস্থিত থাকলে অটো লস।
  • ফিক্সারে উল্লেখিত ভিপিএন প্লেয়াররের ম্যাচ রুম বিষয়ে রেসপনসেবলিটি।
  • এক্টিভিটি টাইমের মধ্যে হয় নিজে রুম ক্রিয়েট করে কোড দিবে অথবা নন-ভিপিএন প্লেয়ারকে রুম ক্রিয়েট করতে বলবে।
  • কোনোটাই না করলে ভিপিএন প্লেয়ার অটো লস।
  • এক্টিভিটি টাইমের মধ্যে নন-ভিপিএন প্লেয়ারকে রুম ক্রিয়েট করতে বলা হলে 'বলা পরবর্তী' সর্বোচ্চ ৫মিনিটের মধ্যে রুম ক্রিয়েট করে দিতে হবে। ব্যর্থ হলে সে অটো লস।
  • এক্টিভিটি টাইমের মধ্যে রুম কোড দিলে পরবর্তী সর্বোচ্চ ৫মিনিটের মধ্যে অপ্পনেন্ট রুমে প্রবেশ করতে ব্যর্থ হলে অটো লস।
  • কোনো প্লেয়ার (ইমার্জেন্সি সাব-ইন প্লেয়ার ব্যতীত) রেসপন্স টাইমের পূর্বে ম্যাচ গ্রুপে এড না থাকলে সে অটো উইন প্রাপ্ত হবে না।
  • অপ্পনেন্ট অনুপস্থিত থাকলে রেসপন্স টাইমের মধ্যে অপ্পনেন্ট রেফারিকে মেনশন সহকারে জানানো ব্যতীত অটো উইন প্রাপ্ত হবে না।
  • উভয়ক্ষেত্রে ম্যাচ সম্পন্ন না হলে অটো ড্র।
  • ম্যাচডে পরিস্থিতি অনুযায়ী অভিযোগ বক্সের এডমিন প্যানেল উপরোক্ত অটো রেজাল্ট বিষয়ক নিয়মাবলি ব্যতীরেখে সিদ্ধান্ত প্রদান করতে পারবে। সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে অনুসরণ করতে হবে।
  • কোনো প্লেয়ার তার অপ্পনেন্টকে উইন ঘোষণা করলে অপ্পনেন্ট উইন প্রাপ্ত হবে। সেক্ষেত্রে কোনো প্রকার ভিডিও প্রমাণ দেয়ার প্রয়োজন নেই।
  • ব্যান/রেড কার্ড প্রাপ্ত ব্যতীত দলের অন্য যেকোনো প্লেয়ার সুপার ম্যাচ খেলতে পারবে।
  • ম্যাচডের সাব-আউট প্লেয়ার খেলতে পারবে।
  • তবে মেইন/একাডেমি/#A/#B… ভাগ অনুযায়ী যে দলের ম্যাচ ঐ দলের প্লেয়ারকে খেলতে হবে।
  • সুপার ম্যাচ কে খেলবে তা রেসপন্স টাইমের পূর্বে জানাতে হবে।
  • রেসপন্স টাইম: ম্যাচডের সর্বোচ্চ ডেডলাইনের সাথে একদিন বৃদ্ধি করে রাত ১১:৪০ থেকে ১১:৫০।
  • এক্টিভিটি টাইম: ১১:৫০ থেকে ১১:৫৫।
  • রেসপন্স টাইম এবং এক্টিভিটি টাইমের সমন্বয়ে ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: রাত ১১:৫৫।
  • সুপার ম্যাচে সাব বা সোয়াপ গ্রহণযোগ্য নয়।
  • ম্যাচডে টেক্সটে নির্ধারিত দলকে ভিপিএন কানেক্ট করতে হবে (প্রয়োজন হলে)।
  • টেক্সটে উল্লেখ না থাকলে অফিশিয়াল/এডমিন র‍্যান্ডম ড্র দিয়ে ভিপিএন সিলেক্ট করে দিবে।

প্রত্যেক প্লেয়ারকে অবশ্যই ভিডিও রুলস অনুসরণ করে ভিডিও প্রদান করার প্রয়োজন হলে ভিডিও প্রদান করতে হবে।

যাদের স্ক্রিনরেকর্ড দিতে হবে
  • ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় উক্ত ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ রেজাল্ট ডিসকানেকটেড/নেটওয়ার্ক লস জাতীয় কিছু শো করলে ভিডিও দিতে হবে।
  • পূর্ণ ম্যাচ শেষে জয়লাভ করলে ভিডিও দিতে হবে।
  • পূর্ণ ম্যাচ শেষে ড্র করলে উভয় প্লেয়ারকে ভিডিও দিতে হবে।
নোট: ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় — গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ রেজাল্ট উইন/আনফিনিশড/“ডিসকানেকটেড/নেটওয়ার্ক লস ব্যতীত” অন্য কিছু শো করলে ভিডিও দেয়ার প্রয়োজন নেই।
এছাড়া, গোল ব্যবধানে সমতা/পিছিয়ে থেকে “ডিসকানেকটেড/নেটওয়ার্ক লস” হলে শুধুমাত্র ল্যাগ/স্লো প্রমাণের জন্য ভিডিও দিতে হবে। আইডি-ডিভাইস প্রদর্শন করার প্রয়োজন নেই।
স্ক্রিনরেকর্ডে বাধ্যতামূলক তথ্য
  • রুম আইডি/ম্যাচ শেষের রেজাল্ট পেইজ/ইন ম্যাচ পেইজ/ ডিসকানেকটেড পেইজ।
  • শুধুমাত্র ম্যাচ হিস্টোরি পেইজ গ্রহণযোগ্য নয়।
  • নিজের “Konami User ID”
  • স্মার্ট এসিস্ট অফ।
  • ফোন সেটিংস > এবাউট ফোন > ফোন মডেলের নাম প্রদর্শন।
IMPORTANT: ম্যাচ শুরুর পূর্বে/ডিসকানেকটেড অবস্থা/ম্যাচ শেষে স্ক্রিনরেকর্ড করতে হবে। তবে একই ভিডিওতে উল্লেখিত চার ধরনের তথ্য থাকতে হবে। খন্ড-খন্ড ভিডিওতে খন্ড খন্ড তথ্য গ্রহণযোগ্য নয়।
  • ম্যাচ পরবর্তী সর্বোচ্চ ‘১০মিনিটের মধ্যে’ ভিডিও সেন্ড/সেন্ডিং অবস্থার ‘মেসেঞ্জার স্ক্রিনশট’ ম্যাচডে গ্রুপে প্রেরণ করতে হবে।
  • নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভিডিও/স্ক্রিনশট প্রেরণ করতে ব্যর্থ হলে এবং ম্যাচ পরবর্তী সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে অপ্পনেন্ট দলের রেফারি/রেজিস্ট্রার যেকোনো প্লেয়ার ম্যাচ গ্রুপে “ভিডিও না দেয়া বিষয়ক” অভিযোগ জানালে রিম্যাচ অনুষ্ঠিত হবে।
  • ১৫মিনিট পরে অভিযোগ গ্রহণযোগ্য নয়, রেজাল্ট কাউন্ট হবে।
নোট ১

ম্যাচ শেষে লোডিং/ব্লাক স্ক্রিন শো করলে ঐ অবস্থা থেকে ভিডিও শুরু করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করে গেইম কেটে পুনরায় গেইমে ঢুকে ইউজার আইডি, স্মার্ট এসিস্ট এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে।

নোট ২

ম্যাচ রেজাল্ট পেইজ থেকে ভিডিও শুরু করা অবস্থায় যদি ম্যাচ রুমে ঢুকতে অনেক সময় লাগে তবে অপেক্ষা না করে গেইম কেটে দিতে পারবেন। পুনরায় গেইমে ঢুকে Extras অথবা স্টার্টস্ক্রিন থেকে ইউজার আইডি এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, এক্ষেত্রে অবশ্যই ভিডিওতে ম্যাচ রেজাল্ট/ম্যাচ স্ট্যাট পেইজ থাকতে হবে।

নোট ৩

ম্যাচ শেষে অপ্পনেন্ট ম্যাচ রুম ক্লোজ করলে ম্যাচ রেজাল্ট পেইজ থেকে ভিডিও শুরু করা না থাকলে রুম ক্লোজ অবস্থা থেকে ভিডিও শুরু করতে হবে। গেইমের Extras অথবা স্টার্টস্ক্রিন থেকে কোনামি ইউজার আইডি, স্মার্ট এসিস্ট এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে।

নোট ৪

একাধিক ভিডিও প্রেরণ করলে সমস্যা নেই। তবে ১০ মিনিট সময়সীমার মধ্যে “প্রেরিত একটি ভিডিও”তে প্রয়োজনীয় সকল তথ্য থাকতে হবে।

ড্র ম্যাচের ক্ষেত্রে (পূর্ণ ম্যাচ শেষে)
  • উভয়পক্ষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্ক্রিনরেকর্ড প্রদান না করলে অথবা ‘সঠিকভাবে’ স্ক্রিনরেকর্ড দিতে ব্যর্থ হলে ম্যাচ ড্র থাকবে।
  • একপক্ষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্ক্রিনরেকর্ড প্রদান না করলে অথবা ‘সঠিকভাবে’ স্ক্রিনরেকর্ড দিতে ব্যর্থ হলে এবং অপ্পনেন্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযোগ জানালে ১ গোল বোনাস পাবে।
  • সেক্ষেত্রে নতুনভাবে ০ মিনিট ও ০-০ স্কোর নিয়ে রিম্যাচ অনুষ্ঠিত হবে।
  • ম্যাচ শেষে ১গোল যোগ করে চূড়ান্ত রেজাল্ট ধার্য্য হবে।
  • গোল বোনাস নিয়ে অনুষ্ঠিত রিম্যাচে বোনাস গ্রহীতা পরাজিত হলে (ওভারঅল রেজাল্ট ড্র) গ্রহীতার জন্য রিম্যাচ শেষে ভিডিও দেয়ার প্রয়োজন নেই।
সবার জন্য রিম্যাচের মিনিট ও স্কোর
  • পূর্ণ ম্যাচ শেষে ভিডিও ব্যর্থতার কারণে একদম নতুন করে ০ মিনিট ও ০-০ স্কোর নিয়ে রিম্যাচ অনুষ্ঠিত হবে।
  • ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় শুধুমাত্র যেটুকু রিম্যাচের প্রয়োজনীয় ভিডিও প্রদানে ব্যর্থ হবে শুধুমাত্র সেটুকু ম্যাচের মিনিট ও সেটুকু ম্যাচের উভয়পক্ষের স্কোর বাতিল করে পুনরায় বাকি মিনিটের রিম্যাচ অনুষ্ঠিত হবে।
উদাহরণ ১: ‘ক’ ৪-১ ‘খ’; ২০ মিনিটের সময় ‘খ’ ডিসকানেকটেড। বাকি মিনিট রিম্যাচ খেলার জন্য এই ২০মিনিট ও ৪-১ স্কোর সর্বদা কাউন্টেড হিসেবে বিবেচ্য হবে।
উদাহরণ ২: ২০মিনিটে ৪-১ স্কোর (‘ক’ লীড) নিয়ে ৭৩ মিনিটের রিম্যাচ শুরু করে ৩৩ মিনিটে ১-১ স্কোর নিয়ে ‘ক’ ডিসকানেক্টেড হলেও ‘ক’ কে ভিডিও প্রমাণ দিতে হবে না। কারণ উক্ত রিম্যাচ ড্র অবস্থায় ডিসকানেকটেড হয়েছে এবং ম্যাচ মিনিট বাকি আছে।
  • ৭৩ মিনিট শেষে ‘ক’ ১-১ স্কোর নিয়ে ডিসকানেকটেড হলে ভিডিও প্রমাণ দিতে হবে, কারণ তখন সম্পন্ন ম্যাচের রুলস প্রয়োগ হবে।
  • একইভাবে ৭৩ মিনিট শেষে ‘খ’ ডিসকানেকটেড হলেও ‘ক’ কে ভিডিও প্রমাণ দিতে হবে এবং সম্পন্ন ম্যাচের ভিডিও রুলস প্রয়োগ হবে।
  • যে ফেসবুক আইডি থেকে ম্যাচ খেলবে ঐ আইডি থেকে ভিডিও প্রেরণ করতে হবে।
  • সেন্ড না হলে নির্দিষ্ট সময়ের মাঝে স্ক্রিনশট প্রমাণ দিতে হবে।
  • প্রয়োজনে ড্রাইভে আপলোড করে ভিডিও দেয়া যাবে।
  • প্রয়োজনে অন্য কোনো ডিভাইস থেকে ভিডিও করা যাবে। তবে ভিডিও স্পষ্ট হতে হবে এবং একই ভিডিওতে প্রয়োজনীয় সকল তথ্য থাকতে হবে।
প্রেরণকৃত ভিডিও বিষয়ে ভিডিও সর্বোচ্চ ম্যাচডে শেষ হবার ১০মিনিট পর পর্যন্ত অভিযোগ জানানো যাবে।
  • প্লেয়ারের ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ ডেডলাইনের পরে অভিযোগের জন্য রিম্যাচের প্রয়োজন হলে অভিযোগ পরবর্তী ১০মিনিট পর থেকে পরবর্তী ১৫মিনিট এক্টিভিটি টাইম হিসেবে ধার্য্য হবে।
  • এক্ষেত্রে উভয় দল থেকে এক্টিভিটি টাইম শুরুর পূর্বে সাব লিমিট অনুসরণ করে সাব করার সুযোগ পাবে।
  • অর্থাৎ, যদি রাত ১:২০ এ অভিযোগ করা হয় তবে ঐ রিম্যাচের এক্টিভিটি সময় রাত ১:৩১ থেকে ১:৪৫ পর্যন্ত বিবেচনা করা হবে।
EDITED VIDEO = SERIOUS OFFENCE

এডিটেড ভিডিও (যেমন: ম্যাচ রেজাল্ট, ম্যাচ রুম, ইউজার আইডি বা ডিভাইস যুক্ত করা বা এডিট) প্রদান করলে অটো লস ও কমপক্ষে ৭দিন থেকে সর্বোচ্চ স্থায়ীভাবে ব্যান করা হতে পারে।
  • লং ভিডিও শর্ট করা অপরাধ হিসেবে বিবেচ্য হবে না।
  • ভিডিও মিউট করা অপরাধ হিসেবে বিবেচ্য হবে না।
  • প্রক্সি বা কোনো অপরাধ বিষয়ে তদন্তের জন্য ভিডিও যেকোনো সময় ব্যবহার হতে পারে।
  • প্লেয়ারের ইউজার আইডি, ডিভাইস ও ফেসবুক লিঙ্ক পরিবর্তনের প্রাথমিক ডেডলাইন বিকাল ৩টা ৫৯মিনিট।
  • উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ও ডিভাইস পরিবর্তন করতে হবে।
  • তবে ফিক্সার ক্রিয়েট টাইমে ইনফো কার্ড ক্রিয়েট হয়, সেক্ষেত্রে প্রাথমিক ডেডলাইনের পরে ইনফো পরিবর্তন করলে ইনফো পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে।
  • ম্যাচডে চলাকালীন ইনফো ভুল থাকলে উল্লেখ্য ডেডলাইনের পর ইনফো পরিবর্তন করলে প্লেয়ার সাব-আউট করা যাবে।
  • রেফারিদ্বয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে ভিন্ন ইনফো (ইউজার আইডি, ডিভাইস বা ফেসবুক আইডি) দিয়ে ম্যাচ খেলা যাবে।
  • অনুমতি ব্যতীত ভিন্ন ইনফো দিয়ে ম্যাচ সম্পন্ন করলে ১-০ অটো লস।
  • ম্যাচডে চলাকালীন রেজিস্ট্রার ফেসবুক আইডি সমস্যার ক্ষেত্রে ম্যাচ শুরুর পূর্বে উপর্যুক্ত প্রমাণ দিয়ে অন্য ফেসবুক আইডি দিয়ে ম্যাচ খেলা যাবে।
  • তবে অপ্পনেন্ট প্লেয়ার/রেফারিকে প্রমাণসমতে না জানিয়ে ভিন্ন ফেসবুক আইডি দিয়ে ম্যাচ সম্পন্ন করলে অটো লস।
  • ম্যাচডে গ্রুপে ইনফো কার্ডে উল্লেখিত ফেসবুক আইডির নাম মিল থাকা বাধ্যতামূলক নয়।
  • তবে উল্লেখিত ফেসবুক আইডি ও ম্যাচডে গ্রুপের ফেসবুক আইডি একই হতে হবে। অর্থাৎ লিঙ্কে ঢুকলে একই ফেসবুক আইডি ওপেন হতে হবে।
  • ফেসবুকের সিস্টেম অনুযায়ী এক আইডিতে একাধিক রকম লিঙ্ক হয়ে থাকে।
User ID Verification
  • ডাটাবেজে লিপিবদ্ধ ইউজার আইডির ASAA/ASBB যদি ভুল/মিসিং হয় তবে সমস্যা নেই।
  • কিন্তু নাম্বার অংশটুকু ১০০% মিল না হলে অটো লস।
  • ডাটাবেজ সিস্টেমে নাম্বারের শুরুর জিরো গুলো কেটে যেতে পারে।
  • নাম্বারের শুরুতে এক্সট্রা জিরো থাকা/জিরো না থাকা নিয়ে সমস্যা নেই।
Device Verification
  • ডাটাবেজে একাধিক ডিভাইস মডেল নাম/মডেল নাম্বার লিপিবদ্ধ করার সুযোগ নেই।
  • লিপিবদ্ধ ডিভাইস ইনফোতে মডেল নাম ও মডেল নাম্বার উভয়টি থাকলে মডেল নাম্বার প্রায়োরিটি পাবে।
  • মডেল নাম্বার সার্চ দিয়ে যে ডিভাইস মডেল নাম পাওয়া যাবে প্রেরিত ভিডিওতে উক্ত ডিভাইস মিল না হলে অটো লস।
  • মডেল নাম্বার টাইপিং মিস্টেকের কারণে সার্চ দিয়ে কোনো ডিভাইস মডেল খুঁজে পাওয়া না গেলে মডেল নাম প্রায়োরিটি পাবে।
  • ডাটাবেজে লিপিবদ্ধ ডিভাইস ইনফোতে মডেল নাম্বার উল্লেখ না থাকলে সমস্যা নেই।
  • লিপিবদ্ধ মডেল নাম ও প্রেরিত ভিডিও ইনফো মিল থাকলে হবে।
  • কোনো ডিভাইস ভ্যারিয়েন্টভেদে আলাদা গণনা করা হবে না।
  • অর্থাৎ — মডেল নামে যদি “iQOO Neo9 Pro” যুক্ত থাকে, তবে ঐ মডেলের সব ভ্যারিয়েন্ট একই ডিভাইস হিসেবে গণ্য হবে।
  • ডিভাইসে কাস্টম রম ইনস্টল করা থাকলে ডাটাবেজ ইনফোতে অবশ্যই ডিভাইস নামের সাথে কাস্টম রম নাম উল্লেখ থাকতে হবে।
  • যেমন: Poco X3 Pro (Lineage OS)।
  • উল্লেখ না থাকলে/ভিন্ন রম হলে অটো লস।
ডাটাবেজে ইনফো লিপিবদ্ধ করার পর ইনফো কার্ড চেক করে নিতে হবে। ইনফো লিপিবদ্ধ সম্পর্কিত ভুল হলে প্লেয়ার ও তার ক্লাব দায়ী থাকবে। তবে সার্ভার সমস্যার ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত।
  • ম্যাচডে ইনফো কার্ড দেয়ার পর ইনফো পরিবর্তন করলে উক্ত ম্যাচডেতে ইনফো অপরিবর্তিত থাকবে।
  • প্লেয়ার রেজিষ্ট্রেশন করলে উক্ত প্লেয়ার ম্যাচডেতে অংশগ্রহণ করতে পারবে না।
  • তবে কোনো প্লেয়ার আনরেজিস্টার করলেও সে খেলতে পারবে।

আচরণ সংক্রান্ত কার্ড ম্যাচ অফিশিয়াল/এডমিন প্রদান করবে।

  • মূলত ম্যাচডে গ্রুপের পরিস্থিতি অনুযায়ী/অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র সতর্কতা দেয়া, কার্ড দেয়া, কার্ড না দেয়া কিংবা কার্ডের ধরন নির্ধারিত হবে।
  • পরিস্থিতি অনুযায়ী অরেঞ্জ কার্ডের পরিবর্তে ইয়োলো/রেড, ইয়োলো কার্ডের পরিবর্তে রেড কার্ড দেয়া হবে কিংবা শাস্তি মওকুফ করা হবে।
  • কার্ড প্রদান করার ক্ষেত্রে কোনো প্রকার পূর্ব সতর্কতা জানানো হবে না।
  • নিজ ক্লাবের প্লেয়ারদের মধ্যে কিংবা অপ্পনেন্টের সাথে সখ্যতা বিনিময়ের কথোপকথনের ভাষাকে অনেকক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে বিবেচনা করা হবে।
যেসব কারণে অরেঞ্জ কার্ড
  • ম্যাচডে গ্রুপে যেকোনো ইস্যুতে যার ম্যাচ ও রেফারি ব্যতীত ক্লাবের অন্য সকল প্লেয়ারের মেসেজ প্রদান করা কঠোরভাবে নিষেধ।
  • এগ্রেসিভ মেসেজ প্রদান করলে।
  • অযথা ঝামেলা সৃষ্টি করলে।
  • ম্যাচ শেষ করার দায়িত্ববোধের অভাব থাকলে।
  • অযথা মেসেজ স্পামিং করলে।
  • ম্যাচ অফিশিয়ালের নির্দেশনা অমান্য করলে।
  • রেফারি দায়িত্ব নিয়ে ইনএক্টিভ থাকলে।
  • রেফারি দায়িত্ব নিয়ে রুলস সম্পর্কে জ্ঞান না রাখলে।
  • রেফারি দায়িত্ব নিয়ে টিম ম্যাইনটেন করতে ব্যর্থ হলে।
  • রেফারি দায়িত্ব নিয়ে গ্রুপে অযথা ঝামেলা সৃষ্টি করলে।
অরেঞ্জ কার্ডের শাস্তি
  • প্লেয়ার হিসেবে অরেঞ্জ কার্ড দেয়া হলে উক্ত প্লেয়ারকে উক্ত ম্যাচডে গ্রুপ লীভ নিতে হবে ও ম্যাচ পেন্ডিং থাকলে সাব দিতে হবে।
  • তবে ম্যাচ খেলে থাকলে রেজাল্ট অপরিবর্তিত থাকবে।
  • সাব ডেডলাইন শেষে অরেঞ্জ কার্ড প্রদান করা হলে ডেডলাইনের পরেও সাব করা যাবে।
  • অরেঞ্জ কার্ডের জন্য পরবর্তী ম্যাচডেতে অংশগ্রহণ করতে কোনো সমস্যা হবে না।
যেসব কারণে ইয়োলো ও রেড কার্ড
  • ল্যাগ/স্লো প্রমাণ ব্যতীত ম্যাচ ডিসকানেকটেড হলে ইয়োলো কার্ড দেয়া যাবে।
  • ড্র ম্যাচে দুইপক্ষ সঠিকভাবে ভিডিও দেয়ার পরে রিম্যাচের প্রস্তাব দেয়া ও সম্মতি দিলে ইয়োলো কার্ড দেয়া হবে এবং দুইপক্ষ রিম্যাচ খেললে রেড কার্ড দেয়া হবে।
  • ড্র ম্যাচে যেকোনো একপক্ষ ১-০ লীড ব্যতীত অন্য কোনো রিম্যাচ হবে না।
  • আচরণবিধি লঙ্ঘন, সময়ানুবর্তিতার অভাব, নিয়মাবলী সম্পর্কে অসচেতনতা কিংবা অসাধুতার আশ্রয় গ্রহণ করলে হলুদ বা লাল কার্ড দেয়া হবে।
  • গালাগালি করা, যে কোনো কারণে খারাপ শব্দ ব্যবহার করা, অপ্পনেন্টকে ব্যক্তিগত আক্রমণ করা, অযথা হাহা রিয়াক্ট দেয়া অথবা প্রত্যক্ষ/পরোক্ষভাবে ঝামেলা সৃষ্টি করা আচরণবিধি লঙ্ঘন।
  • ম্যাচডে গ্রুপে মেসেজ দিয়ে আনসেন্ট করা নিষেধ। সেক্ষেত্রে আনসেন্ট পরবর্তী ১০মিনিটের মধ্যে রিপোর্ট প্রদান করলে কার্ড প্রদান করা হতে পারে।
  • অফিশিয়ালের নির্দেশনা/আদেশ অমান্য করা/অসম্মান করা, অফিশিয়ালের মেসেজ/এক্টিভিটিতে হাহা রিয়্যাক্ট দেয়া, কমিটিকে অসম্মান করা আচরণবিধি লঙ্ঘন।
  • ম্যাচ রেফারিদের ক্ষেত্রে রুলস সম্পর্কে ধারণা না রেখে দায়িত্ব গ্রহণ করলে, নিজ ক্লাবের প্লেয়ারদের ম্যানটেইন করতে ব্যর্থ হলে, ম্যাচডে গ্রুপে একদম অনুপস্থিত থাকলে, ম্যাচডে সম্পন্ন না করে গ্রুপ লীভ করলে, ম্যাচ অফিশিয়াল অনুমতি ব্যতীত রেফারি পরিবর্তন করলে হলুদ বা লাল শাস্তি প্রদান করা হবে।
  • প্রয়োজনে ম্যাচ রেফারি দায়িত্ব পালন থেকে ব্যান করা হবে।
ইয়োলো ও রেড কার্ডের শাস্তি
  • একই ম্যাচডেতে দুইবার ইয়োলো কার্ড পেলে রেড কার্ড।
  • ম্যাচ রেজাল্ট সম্পন্ন হবার আগে রেড কার্ড পেলে অটো লস।
  • ম্যাচ রেজাল্ট সম্পন্ন হবার পর রেড কার্ড পেলে উক্ত ম্যাচ রেজাল্ট অপরিবর্তিত থাকবে।
  • ইয়োলো কার্ড রেজাল্ট সাবমিট থেকে পরবর্তী ১মাস পর্যন্ত কার্যকর থাকবে।
  • উক্ত সময়ের মধ্যে পুনরায় ইয়োলো কার্ড পেলে রেড কার্ড লিপিবদ্ধ হবে।
  • রেড কার্ডের জন্য ৭দিন ম্যাচ খেলার সুযোগ বন্ধ থাকবে।
  • ম্যাচ রেফারি, এডমিন ও অফিশিয়ালদের যেকোনো সিদ্ধান্ত পরবর্তীতে কমিটি পরিবর্তন করতে পারবে।
  • কোনো ম্যাচডে রেফারি, এডমিন ও অফিশিয়ালদের যেকোনো সিদ্ধান্ত বিষয়ে ম্যাচডে শেষ হবার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে “Zue অভিযোগ ও সমাধান বক্স” মেসেঞ্জার গ্রুপে রিভিউ আবেদন করা যাবে।
  • সেক্ষেত্রে ঐ ম্যাচ রেজাল্ট হোল্ড রেখে বাকি ম্যাচ সম্পন্ন করতে হবে।
  • অভিযোগ পরবর্তী ১ থেকে সর্বোচ্চ ৭দিনের মধ্যে কমিটি থেকে বিষয়টি পুনরায় রিভিউ করে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।
  • পুর্নাঙ্গ নিয়মাবলি জেনে নেয়া প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য আবশ্যকীয় দায়িত্ব।
  • কেউ দায়িত্বে অবহেলা করলে দায়ভার তার নিজের ও ক্লাবের উপর বর্তাবে।
  • নিয়মাবলি সম্পর্কে ধারণা না রেখে ম্যাচ রেফারি দায়িত্ব গ্রহণ করলে শাস্তির আওতায় নেয়া হবে।
  • টুর্নামেন্ট সর্বদা রুলস অনুযায়ী তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।
AUTO WIN PLAYER
অটো উইন প্রাপ্ত প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবে না।
ক্রম অনুযায়ী ক্রাইটেরিয়া
01

শেষ ম্যাচ মাস্ট উইন/মাস্ট ড্র অবস্থায় উইন/ড্র প্লেয়ার

02

গোল ডিফারেন্স

03

ক্লিনশীট

04

গোল স্কোর

উপরোক্ত ক্রাইটেরিয়া অনুযায়ী রেজাল্ট একই থাকলে নিজেরে টিমের রেফারি সিদ্ধান্ত প্রায়োরিটি পাবে।
কোনো প্লেয়ার ম্যাচ খেলার পর টিম অটো লস প্রাপ্ত হলে বাকি থাকা ম্যাচে সকল প্লেয়ার অটো লস পাবে।
  • প্লেয়ারের ফেসবুক নাম ও ডাটাবেজ নাম হুবহু একই হতে হবে।
  • আর নাগরিকত্ব ডকুমেন্টসে উল্লেখ্য নামের সাথে প্লেয়ারের ডাটাবেজ নাম ও ফেসবুক নামের মিল থাকতে হবে।
  • যেমন: ডকুমেন্টে নাম ‘রেদোয়ান ইসলাম রিফাত’ হলে ডাটাবেজ ও ফেসবুক নামে অবশ্যই ‘রেদোয়ান’ যুক্ত থাকতে হবে।
  • আবার ডকুমেন্ট নাম ‘রেদোয়ান রিফাত’ হলে ডাটাবেজ ও ফেসবুক নামে ‘রেদোয়ান’/’রিফাত’ যেকোনো একটি যুক্ত থাকতে হবে।
  • ‘মো, মোহাম্মদ, মুহাম্মদ, হাসান, ইসলাম, রহমান, হোসেন, বংশের নাম, পদবী বা এই জাতীয় কিছু’ যুক্ত থাকা অথবা না থাকা বিবেচ্য বিষয় হবে না।
IDENTITY CHECK

যেকোনো সময় কমিটি থেকে প্লেয়ার আইডেন্টিটি চাওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক প্লেয়ার নাগরিত্ব ডকুমেন্টস (ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন কার্ড) দিতে বাধ্য থাকিবে।
TEAM / PLAYER STAT CORRUPTION

ম্যাচডে টিম স্ট্যাট ও প্লেয়ার স্ট্যাট নিয়ে দূর্নীতি করার জন্য সর্বনিন্ম ১৫ দিন ও সর্বোচ্চ ৬ মাসের ব্যান দেয়া হবে।
  • এবং টুনার্মেন্ট থেকে ডিসকোয়ালিফাইড করে দেয়া হবে।
  • ম্যাচডে গ্রুপে আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বনিন্ম ৩দিন থেকে স্থায়ীভাবে ব্যান করা হবে।
  • প্রত্যেকটি ঘটনার জন্য কমিটি থেকে আলাদাভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
ভিপিএন নিয়ে ম্যাচ কানেক্ট না হলে নিম্নোক্ত ধাপসমূহ পূর্নাঙ্গভাবে অনুসরণ করতে হবে:
01

উভয় প্লেয়ার ফোনের Recent App Clear করুন। অর্থাৎ eFootball গেইম ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় রাখবেন না।

02

ভিপিএন প্লেয়ার ভিপিএন সার্ভারে কানেক্ট করুন এবং উভয় প্লেয়ার ফোনের স্ক্রিনরেকর্ডার অন করে গেইমে প্রবেশ করুন।

03

ভিপিএন প্লেয়ার রুম ক্রিয়েট করে একবার ম্যাচ মেকিং চেষ্টা করুন। কানেক্ট না হলে নন-ভিপিএন প্লেয়ার রুম ক্রিয়েট করে একবার ম্যাচ মেকিং চেষ্টা করুন।

04

যদি কানেক্ট হয় তবে স্ক্রিন রেকর্ড বন্ধ করে ম্যাচ খেলুন। যদি কানেক্ট না হয় তবে স্ক্রিন রেকর্ড বন্ধ করে উভয় প্লেয়ার ম্যাচডে গ্রুপে ভিডিও সেন্ড করুন।

05

ভিডিওটি উপরোক্ত ধাপ অনুযায়ী ঠিক থাকলে প্লেয়ারের ম্যাচডে সাব/সোয়াপ ডেডলাইনের মধ্যে [যদি ম্যাচডে সাব/সোয়াপ ডেডলাইনের পর ভিডিও দেয়া হয় তবে সাব/সোয়াপ ডেডলাইন ভিডিও দেয়ার পরবর্তী ১০মিনিট] ভিপিএন প্লেয়ারের বাধ্যতামূলক সাব/রুলস মেনে সোয়াপ দিতে হবে এবং প্রয়োজনে নন-ভিপিএন প্লেয়ারের সাব দেয়া যাবে।

06

নির্দিষ্ট সময়ের মধ্যে সাব দিতে ব্যর্থ হলে অটো লস। এছাড়া নন-ভিপিএন প্লেয়ার স্ক্রিন রেকর্ড দিতে অস্বীকৃতি জানালে অটো লস।

PLAYER RESPONSIBILITY

ম্যাচ শুরুর পূর্বে নিজ দায়িত্বে ফোনের চার্জ, ফোন স্টোরেজ, ডাটা ও ম্যাচ শেষে স্ক্রিনরেকর্ড সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবেনা।
  • রেজিস্ট্রার প্লেয়ারের রেজিস্ট্রার ফেসবুক আইডি ছাড়া অনুমতি ব্যতীত অন্য কোনো ফেসবুক আইডি ম্যাচ গ্রুপে এড রাখা যাবে না।
  • ম্যাচ রেফারি এবং ম্যাচডে ইনফো কার্ডে নাম থাকা প্লেয়ার ব্যতীত ক্লাবের পক্ষে অন্য কোনো ব্যক্তি ম্যাচ গ্রুপে অবস্থান করতে পারবে না।
ZUE OFFICIAL NOTICE

পূর্ণাঙ্গ নিয়মাবলি জানা প্রত্যেক অংশগ্রহণকারীর দায়িত্ব। নিয়মাবলি সম্পর্কে অজ্ঞতা কোনো অজুহাত নয়।